পশ্চিমবাংলায় গত ২৪ ঘন্টায় করোনার বলি ৫৪ জন - The News Lion

পশ্চিমবাংলায় গত ২৪ ঘন্টায় করোনার বলি ৫৪ জন





দি নিউজ লায়ন ;   পশ্চিমবাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুমিছিল অব্যাহত রইল। মৃতের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ল ৫৪ জন। করোনার থাবায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে ২০০০। ফের সুস্থতার হারও কমছে।এয়াজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৯৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৯২ হাজার ৬১৫ জন। এদিন ২৯৩৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৫৫৪ জনে। 



রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৫৯। এদিন মৃত্যু হয়েছে ৫৪ জনের।এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৯৫ হাজার ৫৫৪ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৬ হাজার ৩৭৫ জন। 


গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৯৯৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৬৭ হাজার ১২০ জন। সুস্থতার রেট হয়েছে ৭০.২৪ শতাংশ।করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১১ লক্ষ ০৫ হাজার ৮৯৯ জনের। ৬০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১২২৮৮। এদিন টেস্টিং হয়েছে ২৬২৪২ জনের। 


আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২৭৮৫৬। এদিন ৬১৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২০৫৫৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৮৮ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৯৭৩৫। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ৩০৬ জন বেড়ে হয়েছে ৬৯৯৪। হুগলিতে ৯৫ জন বেড়ে আক্রান্ত ৪৫৮৩ জন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.