করোনা বিধি মেনে আদিবাসী উৎসব পালন রাজ্যজুড়ে - The News Lion

করোনা বিধি মেনে আদিবাসী উৎসব পালন রাজ্যজুড়ে





দি নিউজ লায়ন ;    স্বাস্থ্য বিধি মেনেই  বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হলো রাজ্য জুড়ে। রবিবার বিকেলে পুরুলিয়ায় সরকারি অনুষ্ঠানটি হয় পুরুলিয়ার মানবাজার  ১ ব্লক অফিস প্রাঙ্গনে  চত্বরে। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরে মন্ত্রী শান্তিরাম মাহাতো, অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের রাষ্ট্রমন্ত্রী  সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, জেলা শাসক রাহুল মজুমদার, শিক্ষা কর্মাধক্ষ গুরুপদ টুডু,  উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও।



এদিন সরকারী অনুষ্ঠানে যোগ দিতে আসা আদিবাসী মানুষজনের লালা রস সংগ্রহ করা হয়। এবং কয়েক ঘণ্টার মধ্যে তাদের হাতে রিপোর্ট  দেওয়া হয়। তার পরেই সরকারি অনুষ্ঠানে প্রবেশ করানো হয়। এদিন আদিবাসীদের জন্যে যে সব সুযোগ সুবিধা  দেওয়া হচ্ছে তা অনুষ্ঠান মঞ্চ থেকে তুলে ধরেন জেলা প্রশাসনের আধিকারিকরা।



আন্তর্জাতিক অধিবাসী দিবসে  করিমপুর এক নম্বর ব্লকের হরিহর পাড়ার গির্জা সংলগ্ন এলাকায় আদিবাসীদের খোঁজখবর নেওয়া, তাদের সঙ্গে কুশল বিনিময় করে , হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরনের মাধ্যমে তাদের কে করোনা প্রাদুর্ভাব থেকে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সে বিষয়ে সচেতন করলেন করিমপুরের  বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। কিছুদূরে অবস্থিত মুরুটিয়া গ্রামেও বেশ কিছুটা সময় কাটান তিনি।



কচিকাচাদের সাথে খেলার ছলে কবিতা আবৃত্তি করে মনোরঞ্জন করেন তাদের।  মছলন্দপুর ১ নং এসসি-এসটি-ওবিসি সেলের পরিচালনায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হলো রবিবার বিকেল বেলা মছলন্দপুর ভূদেব স্মৃতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে।



ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের  সূচনা হয়।  এরপর আদিবাসী সেলের বিভিন্ন সংগঠনের সদস্যরা নৃত্য, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসী সংস্কৃতির ধারক ও বাহক বিরসা মুন্ডার স্মরণে এবং স্বাধীনতা আন্দোলনে আদিবাসীদের অবদানকে মনে রেখে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.