করোনা আক্রান্ত প্রাক্তন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ও অভিনেত্রী নাতাশা সুরি - The News Lion

করোনা আক্রান্ত প্রাক্তন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ও অভিনেত্রী নাতাশা সুরি



দিন নিউজ লায়ন ;   করোনা আক্রান্ত প্রাক্তন  মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ও অভিনেত্রী নাতাশা সুরি।  করোনায় আক্রান্ত। নাতাশা বলেছেন, ‘ছয় দিন আগে জরুরি কাজে আমাকে পুনে যেতে হয়েছিল। সেখান থেকে ফিরে আমি অসুস্থ অনুভব করি। জ্বর, গলাব্যথা ও দুর্বলতা দেখা দেয়। তিন দিন আগে পরীক্ষা করাই, ফল পজিটিভ আসে। এখন আমি হোম কোয়ারেন্টিনে রয়েছি। এখনো জ্বর রয়েছে ও শরীর দুর্বল। আমি চিকিৎসা নিচ্ছি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ওষুধ খাচ্ছি। আমি এখন নানি ও বোনের সঙ্গে রয়েছি। তাঁদেরও করোনা পরীক্ষা করাতে হবে।’



নাতাশা আরো জানান, ছবির প্রচারণা শুরু হবে আগামীকাল থেকে এবং তিনি অংশ নিতে না পারায় দুঃখিত। এই প্রকল্পের জন্য তিনি বেশ উত্তেজিত। বেশ ভালো ভালো অভিনেতা ও দারুণ টিমের সঙ্গে কাজ করেছেন। মালয়ালাম কমেডি ‘কিং লায়ার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক নাতাশার। সম্প্রতি তাঁকে ‘ভার্জিন ভানুপ্রিয়া’ ছবিতে দেখা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.