বাংলায় সদস্য সংগ্রহ অভিযানে নামলো বিজেপি
দি নিউজ লায়ন ; বাংলায় সদস্য সংগ্রহ অভিযানে নামলো বিজেপি। এবার লক্ষ্যমাত্রা বেড়ে হল
তিনগুণ। এই সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমেই
প্রচারে ফের ঝড় তুলতে চাইছে বিজেপি। ২০১৯-এ এই সদস্য সংগ্রহ অভিযানে নেমে প্রভূত
সাফল্য মিলেছিল। আবারও তাই ২০২১ এর আগে এই পথে লাভ কুড়োতে এগোলো বিজেপি।
শুক্রবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা উদ্বোধন করেন বাংলার এই সদস্য সংগ্রহ
অভিযানের। তারপরই বাংলার তিন প্রধান নেতা দিলীপ ঘোষ, মুকুল রায় ও
রাহুল সিনহা বাংলায় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। বিজেপি রাজ্য সভাপতি
জানান, এই অভিযানে
আমাদের এবার লক্ষ্যমাত্রা তিন লক্ষ সদস্য সংগ্রহ।
দিলীপ ঘোষ বলেন, এর আগে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখে আমরা
সফল হয়েছিলাম। তারপরে অনেক সদস্য যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে। তাঁরা আমাদের সঙ্গে
আসতে চাইছেন, কাজ করতে চাইছেন। তাঁদের আবেদনের কথা বিবেচনা করেই আমরা
ফের এই সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে চলেছি। ২১-এর নির্বাচন জয়ের লক্ষ্যে তিন কোটি সদস্য সংগ্রহ আমাদের একটা
মিশন।

Post a Comment