চিনে এবার দেখা দিলো প্লেগ আতংক - The News Lion

চিনে এবার দেখা দিলো প্লেগ আতংক





দি নিউজ লায়ন ;  চিনে এবার দেখা দিলো প্লেগ আতংক। চিনে  ‘বিউবোনিক প্লেগে’ আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনা ঘটেছে দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায়। পর সেখানকার একটি গ্রাম কোয়ারেন্টাইন করা হয়েছে।


 বিউবোনিক প্লেগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। শরীরে রক্ত সঞ্চালন ব্যবস্থা বিকল হয়ে ওই রোগী মারা গেছেন। তবে ওই ব্যক্তি কীভাবে প্লেগে আক্রান্ত হলেন তা জানা যায়নি।


রোগটির বিস্তারের লাগাম টানতে কর্তৃপক্ষ সুচি জিনকুন গ্রাম বন্ধ করে দিয়েছে। মৃত ব্যক্তি এই গ্রামে বসবাস করতেন। একই সঙ্গে প্রত্যেকদিন গ্রামের বাসিন্দাদের সবার বাড়িঘর জীবাণুমুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। গ্রামের সব বাসিন্দার প্লেগ পরীক্ষা করা হলেও কাউকে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত পাওয়া যায়নি।  মৃত ব্যক্তির নিবিড় সংস্পর্শে আসা ৯ জন এবং তাদের সংস্পর্শে আসা আরও ২৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের সবার প্লেগ পরীক্ষা করা হলেও নেগেটিভ রিপোর্ট এসেছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.