দিঘায় দেখা মিলল ইলিশের,হাসি মুখে মৎস্যজীবীরা - The News Lion

দিঘায় দেখা মিলল ইলিশের,হাসি মুখে মৎস্যজীবীরা



দি নিউজ লায়ন ;  বৃষ্টি নামতেই দেখা মিলল রুপোলী শস্য ইলিশের।বৃহস্পতিবার ও শুক্রবার সকালে এশিয়ার বৃহত্তম মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনার প্রায় দুই কুইন্টাল ইলিশ পাইকারি বাজারে বিক্রি হল। বছরে প্রথমে ইলিশ আমদানি হওয়ায় খুশি মৎস্যজীবী থেকে খাদ্য রসিক বাঙালি।


জানা গিয়েছে,নিম্নচাপের কারণে সতর্কতা জারি হওয়ায় সমুদ্র থেকে মাছ ধরতে যাওয়া ট্রলার একে একে করে ফিরতে শুরু করেছে। শুক্রবার বাংলাদেশ জলসীমা লাগোয়া এলাকায় বা পূর্ব দিকে মাছ ধরতে যাওয়া ২০টি ফিশিং লঞ্চ কমবেশি ইলিশ নিয়ে দিঘা মোহনায় পৌঁছেছে। আর সেই সমস্ত ট্রলারের মৎস্যজীবীদের জালে ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ ধরা পড়ে। ইলিশ পাইকারি বাজারে ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়। দিঘার পাইকারি বাজারে স্থানীয় ক্রেতা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা ভিড় জমাতে থাকে।



এদিন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই পাইকারি বাজারের ইলিশ বিক্রি করা হয়। দিঘা মোহনা ট্রলারগুলি দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ডহারবার থেকে এসেছে বলে জানা গিয়েছে।


দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা নবকুমার পয়ড়্যা বলেন, ‘কম পরিমাণে হলেও ইলিশ উঠতে শুরু করেছে এ বার। মোহনার পাইকারি মাছের বাজারে ১০ টনের বেশি ইলিশের নিলাম হয়েছে। আমাদের আশা, বৃষ্টির সঙ্গে সঙ্গে পূবালি বাতাস বইতে শুরু করলেই আরও বেশি পরিমাণে ইলিশ উঠবে।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.