সাগরে জলোচ্ছ্বাসে জলমগ্ন লোকালয়
দি নিউজ লায়ন ; শুক্রবার সকালে নদীর জলের উচ্চতা বেড়ে গিয়ে বাঁধ ওভারফোলো হয়ে লোকালয়ে জল ঢুকে পড়ে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের সুমতিনগর,বঙ্কিমনগর,মন্দিরতলাকচুবেড়িয়া সহ বিভিন্ন অঞ্চল।এদিন সকালে জলোচ্ছ্বাসে নদীর নোনা জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ে সাগর গ্রাম পঞ্চায়েতের বোটখালি,মনসা বাজার সহ বিভিন্ন এলাকা।
পাশাপাশি জলোচ্ছ্বাসে জলমগ্ন হয়ে পড়েছে নদীর জল ঢুকে সাউথঘেরী, কচুবেড়িয়া দশতলা,বেগুয়াখালি, ঘোড়ামারা,মৌসুমী, ময়লাঘেরী, দেবনগর,নারায়ণগঞ্জ।ফলে ঘরবাড়ির মধ্যে ঢুকে যায় মুড়িগঙ্গা নদীর নোনা জল।এমনি জলমগ্ন হয়ে পড়ে চাষের জমি।ক্ষতিগ্রস্ত হয় ফসলের এবং পান চাষের।সাগর কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা বলেন সাগরের বোটখালি,সুমতিনগর,বঙ্কিমনগর,মৌসুমী,ঘোড়ামারা,কচুবেড়িয়া দশতলা সহ বিভিন্ন এলাকায় মুড়িগঙ্গা নদীর জল ওভারফোলো হয়ে লোকালয়ে জল ঢুকে যায়।
বেশ কিছু এলাকায় বাঁধের ক্ষয়ক্ষতি হয় জলোচ্ছ্বাসের ফলে।তবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।পাশাপাশি জলোচ্ছ্বাসে এবং কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে সুন্দরবনের রায়দিঘী,পাথর প্রতিমা,নামখানা, কাকদ্বীপ,ক্যানিং-১ সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন।

Post a Comment