হাওড়ার মৃতের পরিবার বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলো - The News Lion

হাওড়ার মৃতের পরিবার বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলো



 দি নিউজ লায়ন ;  বৃহস্পতিবার হাওড়ার বি গার্ডেন এলাকায় তড়িদাহত হয়ে দুই যুবকের মৃত্যু হয়। দুই পরিবারের পক্ষ থেকে এজেসি বোস  বি গার্ডেন থানায় অভিযোগ দায়ের করা হল বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে। ওই সংস্থার বিরুদ্ধে বৃহস্পতিবারই সরব হয়েছিলেন এলাকার বাসিন্দারা।



উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে লকডাউনের দিন রাস্তার জমা জলে তড়িতাহত হয়ে মৃত্যু হয় সুমন শর্মা এবং শ্রীকান্ত দাস নামের ওই দুই যুবকের। বি গার্ডেন থানা এলাকার একটি সরকারি আবাসনের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। সুমন পেশায় টোটোচালক। বৃহস্পতিবার সে ও তার বন্ধু শ্রীকান্ত বাড়ির চৌকি আনতে বেরিয়েছিল।



 বর্ষার জলে ওই রাস্তা এমনিতেই ভর্তি ছিল। তাছাড়া এদিন জোয়ারের জল উঠে পড়েছিল রাস্তায়। আগে থেকেই পোস্টের ওভারহেডের বিদ্যুৎবাহিত তার সেইখানে পড়েছিল। এরা সেই তার কেউই দেখতে পাননি। সেখানে পৌঁছোতেই এরা দু'জন তড়িতাহত হয়ে জলে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকে স্থানীয় বাসিন্দারা নিয়ে যান হাওড়া জেলা হাসপাতালে। সেখানে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়।



এদিকে এদিনের এই মর্মান্তিক এই ঘটনায় বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে  গাফিলতির অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ এদিন সকালে সেখানকার একটি পোস্টে আগুন লাগে। বিষ্ফোরণও হয়।



এরপর খবর পেয়ে সংস্থার কর্মীরা ঘটনাস্থলে এলেও তাঁরা কিছু করেনি। তাঁদের গাফিলতির জন্য এমন ঘটনা ঘটেছে। এরপর পরিবারের পক্ষ থেকে ওই বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.