হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ৬ - The News Lion

হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ৬




দি নিউজ লায়ন ;    বৃহস্পতিবার রাতে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনা বর্ডারের কাছে  হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।   রাত পেরিয়ে চলে আগুন নেভানোর কাজ। শুক্রবার সেই প্লান্ট থেকে বের করে আনা হচ্ছে একের পর এক দেহ।শেষ পাওয়া খবরে আটকে থাকা ৬ জনের মৃত্যু হয়েছে।  অন্তত ৯ জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাকি তিনজনের এখনও কোনও খবর পাওয়া যায়নি।


জানা গিয়েছে, এদিন রাতে ১৯ জন কাজ করছিলেন। ১০ জন কোনোক্রমে বেরতে পারেন। বাকিরা ধোঁয়ায় আটকে পড়েন। যাদের মধ্যে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও ডিভিশনাল ইঞ্জিনিয়ার।আটকে পড়াদের উদ্ধার করতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে ডেকে পাঠানো হয়।


বৃহস্পতিবার রাত ১০ টা ৩০ নাগাদ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনা বর্ডারের কাছে জলবিদ্যুৎ কেন্দ্রে এই আগুন লাগে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি শর্ট সার্কিট থেকেই এই আগুন ছড়িয়ে পড়েছে। এখনও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.