অমিত শাহর দ্রুত আরোগ্য কামনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

অমিত শাহর দ্রুত আরোগ্য কামনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়






দি নিউজ লায়ন ;  করোনায় আক্রান্ত হয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দুপুরে টুইট করে এই খবর দেওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় আরোগ্য কামনার ঢল পড়ে যায়। অমিত শাহর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরোগ্য কামনা করেন রাহুল গা্ন্ধীও।



এদিন অমিত শাহের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়  টুইটারে লেখেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কোভিড পজিটিভ রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আমার প্রার্থনা তাঁর পরিবারের সঙ্গেই রয়েছে। 


রাহুল গান্ধীও টুইট করে দ্রুত আরোগ্য কামনা করেন। লেখেন, দ্রুত আরোগ্য কামনা করছি অমিত শাহজির। রবিবার অমিত শাহ নিজেই টুইট করে জানান, তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। টেস্ট পজিটিভ আসার পরই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বর্তমানে দিল্লির এইমসে চিকিৎসাধীন।  মৃদু উপসর্গ দেখার পরই তিনি টেস্ট করান।


অমিত শাহ জানিয়েছেন, তাঁর কোনও অসুবিধা নেই। তবু চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেও বার্তা দিয়েছেন অমিত শাহ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন টেস্ট করান এবং আইসোলেশনে থাকেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.