পশ্চিমবাংলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার
দি নিউজ লায়ন ; পশ্চিমবাংলায় করোনা সংক্রমণের মাত্রা বেড়েই চলেছে। সেইসঙ্গে হার বাড়ছে সুস্থতারও। রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী,
রবিবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে বাংলায়।
টেস্টিং হার বাড়ার সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণের হারও বাড়ছে। পাল্লা দিয়ে
সুস্থতার সংখ্যা বাড়ায় সুস্থতার হার প্রায় ৭০ ছুঁয়েছে।
রাজ্য স্বাস্থ্য
দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৭২ হাজার ৭৭৭ জন। এদিন ২৭৩৯ জন
বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৫১৬ জনে। রাজ্যে করোনা সংক্রমণে
মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৭৮। এদিন মৃত্যু হয়েছে ৪৯ জনের।
রাজ্যের
স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৭৫ হাজার ৫১৬ জনের মধ্যে এই
মুহূর্তে চিকিৎসাধীন ২১ হাজার ১০৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন
২২১৩ জন। মোট করোনা মুক্ত হলেন ৫২ হাজার ৭৩০ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৬৯.৮৩
শতাংশ।
আক্রান্তের হার
কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও
হুগলি-সহ আট জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২৩০৬২। এদিন ৭০৯ জন আক্রান্ত
হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১৬৩২৫ জন। এদিন আক্রান্ত
হয়েছেন ৫৮৬ জন। তারপরেই আছে হাওড়া,
হাওড়ায় আক্রান্ত ৮২৫৭। এদিন আক্রান্ত
হয়েছেন ২৪৫ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৪৭ জন বেড়ে হয়েছে
৫৪৮৫। হুগলিতে ৭৭ জন বেড়ে আক্রান্ত ৩৫৮৫ জন।

Post a Comment