ফের একবার মাঝ আকাশে মুখোমুখি আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধবিমান - The News Lion

ফের একবার মাঝ আকাশে মুখোমুখি আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধবিমান



ফের একবার মাঝ আকাশে মুখোমুখি আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধবিমান। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।  এই ঘটনার পরেই রাশিয়া তাঁদের আকাশসীমায় যুদ্ধবিমানে নজরদারি আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।  জানা গিয়েছে, দু’টি মার্কিন গোয়েন্দা বিমানকে আকাশ সীমায় ঢোকার মুহূর্তে বাধা দিয়েছে রাশিয়ান যুদ্ধবিমান। এরপরেই রাশিয়া প্রতিরক্ষামন্ত্রকের তরফে কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানানো হয়েছে। সেখানে মার্কিন এয়ারফোর্স যেভাবে উস্কানি চালিয়ে যাচ্ছে তার কড়া ভাষায় নিন্দা জানানো হয়েছে।




 একই সঙ্গে বলা হয়েছে যে, গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে এই নিয়ে চার বার মার্কিন গোয়েন্দা বিমানকে কৃষ্ণসাগরের আকাশে রুখে দিল রাশিয়ান এয়ারফোর্স। যদিও মার্কিন এয়ারফোর্সের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের পালটা বক্তব্য যে, মার্কিন বোমারুগুলির দিকে বিপদজনকভাবে ধেয়ে আসছে রুশ যুদ্ধবিমান। কোনও ভাবে বিপদজনক পরিস্থিতি এড়িয়ে যান মার্কিন এয়ারফোর্সের পাইলটরা।  অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রক আরও বলেছে, কৃষ্ণ সাগরের ওপর দিয়ে রাশিয়ার আকাশ সীমায় ঢোকার চেষ্টা করছিল দু’টি মার্কিন গোয়েন্দা বিমান।




আর তা রেডারে ধরা পড়তেই মার্কিন বোমারুগুলির দিকে ছুটে যায় রাশিয়ার যুদ্ধবিমান। এর পরপরই সেটিকে বাধা দেওয়ার জন্য আরও একটি সুখোই-২৭ যুদ্ধবিমান পাঠানো হয়।  সুখোই যুদ্ধবিমানের বাধার মুখে মার্কিন দু’টি বিমানই ওই এলাকা ছাড়তে বাধ্য হয়। আমেরিকার দু’টি গোয়েন্দা বিমানের একটি ছিল আরসি-১৩৫ মডেলের, আর অপরটি ছিল পি-৮ পজিডোন।     রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক আরও বলেন যে, মার্কিন বিমানকে দেশের সীমান্ত লঙ্ঘনের কোন সুযোগ দেওয়া হয়নি আর  ভবিষ্যতেও হবে না। আর এই ভুল যদি আগামিদিনে ফের হয় তাহলে রাশিয়ান এয়ারফোর্স তাঁদের ক্ষমতা দেখাতে প্রস্তুত।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.