ফের মা হতে চলেছেন করিনা কাপুর - The News Lion

ফের মা হতে চলেছেন করিনা কাপুর



দি নিউজ লায়ন ;   ফের মা হতে চলেছেন অভিনেত্রী করিনা কাপুর।  করিনা কাপুর খান সইফ আলি খান নিজেরাই ঘোষণা করলেন যে তাদের জীবনে আরও এক সন্তান আসতে চলেছে। এই খুশির খবর জেনে উচ্ছ্বসিত সইফ করিনার ভক্তরা
সইফ করিনা একটি পোস্টের মাধ্যমে জানান, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পরিবারে নতুন এক সদস্য আসতে চলেছেন। আমাদের সকল শুভাকাঙ্খী, যারা আমাদের সমর্থন করেছেন ভালোবাসা দিয়েছেন তাদের জানাই ধন্যবাদ।
২০১২ সালে সইফ আলি খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিনা কাপুর সেই বিয়ে ছিল বলিউডের অন্যতম বিলাসবহুল বিয়ে। এরপর ২০১৬ সালে সইফ করিনা জন্ম দেন তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খানের। স্টার কিডদের মধ্যে তৈমুর খুবই জনপ্রিয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.