পশ্চিমবঙ্গে লকডাউনের দিনের পরিবর্তন, জেনে নিন
দি নিউজ লায়ন ; পশ্চিমবঙ্গে লকডাউনের দিনের পরিবর্তন। এদিন নবান্নের তরফে জানানো হয়েছে ২৮
অগাস্ট কোনও লকডাউন হচ্ছে না। বিভিন্ন মহল থেকে অনুরোধের জেরে এই সিদ্ধান্ত
নেওয়া হয়েছে। ২৮ অগাস্ট, শুক্রবার যদি লকডাউন করা হয়, তাহলে পরপর ৫
দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন। সেই কারণে দিনবদল বলে
জানানো হয়েছে।
এমাসের ৫ ও ৮ তারিখ রাজ্যব্যাপী লকডাউন রয়েছে। বাকি রয়েছে ২০, ২১, ২৭, ৩১ অগাস্ট। ২৮
অগাস্ট লকডাউন না হলেও এই চারদিন লকডাউন করা হবে। রাজ্যের তরফে প্রথমে ৯ দিনের লকডাউনের কথা ঘোষণা করা হয়েছিল। তারপর তা ৭
দিনের করা হয়। এই সাত দিন ঘোষণার পরেও ২ বার পরিবর্তন করা হয়েছিল। প্রথমে ঘোষণায়
১৬, ১৭, ২৩, ২৪ অগাস্ট বাদ
দিয়ে ২০, ২১, ২৭ ও ২৮ যুক্ত
করা হয়েছিল। বিভিন্ন সম্প্রদায়ের অনুরোধেই এই পরিবর্তন বলে জানানো হয়েছিল। শেষ
পর্যন্ত লকডাউনের দিন ৯ থেকে কমে হল ৬।
রাজ্যে বারবার লকডাউনের দিন পরিবর্তন নিয়ে বিরোধীরা আগেই সমালোচনা করেছে।
রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক দেখানো লকডাউন করছেন বলেও
অভিযোগ করেছে বিরোধীরা।

Post a Comment