প্রথম করোনা ভ্যাকসিনের ঘোষণা দিলো রাশিয়া - The News Lion

প্রথম করোনা ভ্যাকসিনের ঘোষণা দিলো রাশিয়া




দি নিউজ লায়ন ;  প্রথম করোনা ভ্যাকসিনের ঘোষণা দিলো রাশিয়া।  করোনার ভ্যাকসিন বাজারে আসা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। ভ্যাকসিন তৈরির দৌড়ে প্রথম রাশিয়ার ভ্যাকসিনের কার্যকারীতা নিয়ে অবশ্য অনেক প্রশ্ন উঠতে শুরু করেছেতবে রাশিয়ার দাবি তাঁদের তৈরি ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রয়া ছাড়া কোনও সমস্যা নেই তাদের ভ্যাকসিনে। 

বুধবার এই ভ্যাকসিনের সরকারি রেজিস্ট্রেশনের ঘোষণা করেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছিল যে এই ভ্যাকসিন বিশ্বে সাড়া ফেলবে। উপকার হবে সাধারণ মানুষের। 

মস্কোর গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ জানান, এই ভ্যাকসিন কিছু জড় বা নিষ্প্রাণ পার্টিকলস তৈরি করবে। শরীরের অ্যাডিনো ভাইরাসের উপস্থিতির প্রেক্ষিতে এগুলো তৈরি হবে। সেখান থেকেই তৈরি হবে করোনা ভাইরাসের মোকাবিলা করার মত অ্যান্টি বডি। এখনও পর্যন্ত এই ভ্যাকসিনের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউট জানাচ্ছে

মস্কোর তরফ থেকে পরিকল্পনা করা হয়েছে যে, অক্টোবরেই ভ্যাক্সিন দেওয়া হবে। মাস ভ্যাক্সিনেশন অর্থাৎ বহু মানুষকে একসঙ্গে ভ্যাক্সিন দেওয়ার পরিকল্পনা তৈরি করা হচ্ছে। গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউটের বিবৃতি জানাচ্ছে ভ্যাকসিনটি শরীরে প্রবেশ করার পর সাধারণত জ্বর আসতে পারেকারণ এটি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে কাজ শুরু করবে। গবেষকদের বক্তব্য সাধারণ প্যারাসিটামল খেলেই এই জ্বর নিরাময় হবে। এরজন্য অতিরিক্ত চিন্তাভাবনার প্রয়োজন নেই।  আলেকজান্ডার গিন্টসবার্গ জানাচ্ছেন তিনি নিজে তাঁর সংস্থার গবেষকরা প্রথম এই ভ্যাকসিন নেবেন। তারপর তা বাজারে ছাড়া হবে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.