তৃনমূল বিজেপি সংঘর্ষ বর্ধমানে - The News Lion

তৃনমূল বিজেপি সংঘর্ষ বর্ধমানে




দি নিউজ লায়ন ;  বর্ধমানের পালিতপুর এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘর্ষে দুপক্ষেরই কয়েকজন আহত হন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এলাকার দখল নিতে বিজেপি লোক জড়ো করে হামলা চালিয়েছে তাঁদের সমর্থকদের উপর। বঁটি, টাঙ্গির কোপ মারা হয়েছে বেশ কয়েকজন তৃণমূল সমর্থককে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কারখানাগুলির দখলদারি, কাদের কত লোক ঢুকবে—এসব নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। তা থেকেই বুধবার রণক্ষেত্রের চেহারা নেয় পালিতপুর  এলাকায়। বিজেপির বক্তব্য, পালিতপুর উত্তরপাড়ার বেশির ভাগ লোক এখন বিজেপির সমর্থক।


তৃণমূল জমি হারাচ্ছে বুঝতে পেরেই বেছে বেছে বিজেপি সমর্থকদের উপর হামলা করছে। উভয় দলই বর্ধমান থানায় অভিযোগ করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.