মানবিক ডাক্তার
দি নিউজ লায়ন ; ডাক্তারদের বিরুদ্ধে নানান অভাব অভিযোগ শুনেছেন মানুষ। এবারে মানবিক ডাক্তারকে দেখল শহরবাসী। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝবয়সী এক মহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং রাস্তার উপরে পড়ে জ্ঞান হারান। দীর্ঘক্ষন রাস্তায় পড়ে থাকলেন তিনি। করোনা আক্রান্ত ভেবে নিয়ে অসুস্থ মহিলাকে তুলতে এগিয়ে আসেননি কেউই। অমানবিক এই ঘটনাটি ঘটেছে দমদম নাগেরবাজার মোড়ের কাছে।
শেষমেষ খবর পেয়ে অসুস্থ মহিলার সাহায্যে এগিয়ে আসেন রাজেশ রায় নামে স্থানীয় এক চিকিৎসক, যিনি পাশে নিজের চেম্বার করছিলেন। ঘটনাস্থলে ছুটে আসেন ওই ডাক্তার এবং অসুস্থ ওই মহিলাকে উদ্ধার করেন যাবতীয় চিকিৎসা করেন।
কিছুক্ষণ পরে মহিলা সুস্থ হয়ে উঠলে তাকে দমদম সেভেন ট্যাংকের কাছের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করেন মানবিক ওই ডাক্তারবাবু। ওই চিকিৎসক জানিয়েছেন, মহিলার করোনা হয়নি এখন তিনি ভালোই রয়েছেন ।

Post a Comment