ইন্ডিয়ান অয়েল এর চাকরির নামে প্রতারণা ১১ লক্ষ টাকা - The News Lion

ইন্ডিয়ান অয়েল এর চাকরির নামে প্রতারণা ১১ লক্ষ টাকা




দি নিউজ লায়ন ;    ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরির লোভ দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হলদিয়ার নিউ কলোনীতে। ঘটনার মূল অভিযুক্ত তন্ময় মিদ‍্যাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে।



ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সৌম‍্য পালকে ইন্ডিয়ান অয়েলে চাকরি করে দেওয়ার টোপ  দেয় তন্ময়। এই বাবদ বেশ কয়েক দফায় সৌম্যর থেকে 11 লক্ষ টাকার বেশি হাতিয়ে নেয় সে। বেশ কয়েক মাস কেটে গেলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চায় সৌম‍্য। অভিযোগ, টাকা ফেরত চাইতেই পাল্টা হুমকি দেয় তন্ময়।



 গোটা বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় সৌম্য। বুধবার রাতে অভিযুক্ত তন্ময়কে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে শুধু সৌম‍্য নয়, ইন্ডিয়ান অয়েল সহ বেশ কিছু জায়গায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অনেকের থেকে টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্ত। এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.