রেল ও স্বাস্থ্যমন্ত্রকে চাকরির টোপ দিয়ে ৫৬ লক্ষ টাকা আত্মসাৎ - The News Lion

রেল ও স্বাস্থ্যমন্ত্রকে চাকরির টোপ দিয়ে ৫৬ লক্ষ টাকা আত্মসাৎ




দি নিউজ লায়ন ;  রেল এবং স্বাস্থ্য মন্ত্রকে চাকরি দেওয়ার নাম করে ৫৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। এমনকি ধৃতেরা বেশ কয়েকজনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে রেল ও স্বাস্থ্য দপ্তরের গ্রুপ 'ডি' বিভাগের ভুয়ো জয়নিং লেটারও দিয়েছিল বলে অভিযোগ।




ধৃত দুজনের নাম রাজকুমার মন্ডল (৩৫) এবং মহম্মদ সাদ্দাম হোসেন (৩২)। এদের বাড়ি মানিকচক থানার খয়েরতলা গ্রামে। শনিবার গভীর রাতে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে জালিয়াতি, সরকারি চাকরি টোপ দিয়ে প্রতারণা, সরকারি চাকরির নিযুক্তি পত্রের অপব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।




 রবিবার ধৃতদের মালদা আদালতের মাধ্যমে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা।  পাশাপাশি এই প্রতারণা চক্রের পিছনে আরও কারা যুক্ত রয়েছে, সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.