ঠাকুরনগর রেলওয়ে স্টেশন লাগোয়া রেলবাজার এলাকায় অগিকান্ড - The News Lion

ঠাকুরনগর রেলওয়ে স্টেশন লাগোয়া রেলবাজার এলাকায় অগিকান্ড




দি নিউজ লায়ন ;    রবিবার  দুপুর তিনটে নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগর রেলওয়ে স্টেশন লাগোয়া রেলবাজার এলাকায় হঠাৎ আগুন লাগে। স্থানীয়  সুত্রে জানা যায়,  একটি খাবারের দোকানের রান্নাঘর থেকে প্রথমে আগুন লাগে সেই এখন আস্তে আস্তে আশপাশের প্রায় দশটি দোকানে ছড়িয়ে পড়ে।




প্রথমে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। পরে গোবরডাঙ্গা ও গাইঘাটা থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।




প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান হোটেলের  রান্নাঘর থেকে আগুন লেগেছে। আটটি দোকান সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে গেছে এবং কয়েকটি দোকান আংশিক ক্ষতি হয়েছে। ঠাকুরনগর স্টেশনের পাশে হওয়ায় তড়িঘড়ি রেললাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.