মোবাইলকে গেমে জুয়া, মালদায় আটক ৩ স্কুলপড়ুয়া
দি নিউজ লায়ন ; মোবাইলে অনলাইন গেমের মাধ্যমে জুয়া! এমনই একটি চক্রের তিনজনকে আটক করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই যে তিনজনকে আটক করা হয়েছে তিনজনই একটি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র।
সম্প্রতি মালদা শহরের মাধবনগর এলাকার এক ব্যবসায়ী ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন যে, তার বাড়ি থেকে দফায় দফায় মোট ১ লক্ষ ৫৬ হাজার টাকা চুরি হয়েছে। তদন্তে নেমে পুলিশ ব্যবসায়ীর নাবালক ছেলেকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
পুলিশি জেরার মুখে সপ্তম শ্রেণীর ওই ছাত্র জানায় টাকা বাজি রেখে মোবাইল গেমে হেরে যাওয়াতে তাকে টাকা চুরি করে শর্ত অনুযায়ী প্রায় দেড় লক্ষ টাকা মেটাতে হয়েছে।এরপরই পুলিশ ওই ছাত্রের কাছ থেকে আরও তিন পড়ুয়ার নাম পায়। পরে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, মোবাইল গেমের মাধ্যমে এই চক্রটি তাদের কাজ চালাতো। বিভিন্ন ছাত্রদের মোবাইল গেম খেলার টোপ দেয়া হতো।
জিততে পারলে মোটা টাকার প্রলোভন দেখানো হতো কিন্তু হেরে গেলে সেই টাকা মেটাতে হতো। এভাবেই একের পর এক পড়ুয়া মোবাইল গেমে হেরে বিপুল টাকা দিতে বাধ্য হয়েছে। এই চক্রের আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment