রাজাকে হারিয়ে শোকে মুহ্যমান প্রাচীন মল্লগড় - The News Lion

রাজাকে হারিয়ে শোকে মুহ্যমান প্রাচীন মল্লগড়





দি নিউজ লায়ন ;   বিষ্ণুপুরের মল্ল রাজবংশের শেষ অলিখিত রাজা ছিলেন কালীপদ সিংহ ঠাকুর। আনুষ্ঠানিক ভাবে শেষবারের জন্য তাঁরই রাজ্যাভিষেক হয়। তাঁর মৃত্যুর পর আর রাজ্যাভিষেকের অনুষ্ঠান হয়নি মল্লভূমে। রাজা হিসাবে রাজ্যাভিষেক না হলেও শেষ মল্লরাজ কালীপদ সিংহ ঠাকুরের একমাত্র উত্তরাধীকারী হিসাবে সলিল সিংহ ঠাকুরকেই মল্ল রাজা হিসাবে চিনতেন মল্ল গড় বিষ্ণুপুরের মানুষ।



নিয়ম অনুযায়ী মল্ল কূলদেবী মৃন্ময়ীর পুজোতে তোপে আগুন দেওয়ার কথা রাজার। হাজার বছরের প্রাচীন সেই রীতি অটুট রেখেছিলেন সলিল সিংহ ঠাকুর। রাজবংশের উত্তরাধিকার হিসাবে মৃনময়ীর পুজোর যাবতীয় পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সলিল সিংহ ঠাকুর।



 পরবর্তীকালে প্রকৃত মল্ল বংশের উত্তরাধিকার কারা তা নিয়ে কোন্দল বাঁধলেও সলিল সিংহ ঠাকুরকেই মল্ল রাজবংশের প্রকৃত উত্তরাধিকারী হিসাবে মেনে নিয়েছিল বিষ্ণুপুরের মানুষ।  গতকাল নিজের বাড়ি থেকে সলিল সিংহ ঠাকুরের গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ময়না তদন্তের পর তাঁর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।  মল্ল রাজবংশের রীতি মেনেই শেষকৃত্য হয় সলিল সিংহ ঠাকুরের।



ময়না তদন্তের রিপোর্ট এখনো হাতে না এলেও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সলিল সিংহ ঠাকুর তাঁর নিজস্ব লাইসেন্স প্রাপ্ত একনলা বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.