ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো তারাপীঠ মন্দির
দি নিউজ লায়ন ; করোনা সংক্রমণের জেরে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো তারাপীঠ মন্দির। সেই সুযোগে সক্রিয় হয়েছে কিছু অসাধু ব্যবসায়ী, প্রতারণার ফাঁদ পেতে বসেছে। তারাপীঠ মন্দিরে অনলাইনে পূজা দেওয়া যাচ্ছে এই মর্মে বেশ কিছু বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নজরে আসার পরেই মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, তারাপীঠ মন্দিরে কোনভাবেই অনলাইনে পূজা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। পুণ্যার্থীদের উদ্দেশ্যে তিনি আবেদন করেছেন এই ধরনের কোন প্রতারণার ফাঁদে যেন না পড়েন।
মন্দির কমিটির সভাপতি আরো জানান, বীরভূম বা দেশের যে কোনো প্রান্ত থেকে কোন ভক্ত যদি তারা মা কে পুজো দিতে চান, তবে মন্দিরের সেবাইত কে ফোনের মাধ্যমে জানাবেন পূজো দেবার যাবতীয় তথ্য , এবং ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দেবে।

Post a Comment