নদীতে পড়ে মৃত্যু হল এক রেলকর্মীর - The News Lion

নদীতে পড়ে মৃত্যু হল এক রেলকর্মীর





দি নিউজ লায়ন ;   চলন্ত  ট্রেন থেকে নদীতে পড়ে মৃত্যু হল এক রেলকর্মীর ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর  ভেদিয়া স্টেশনের মাঝে অজয় সেতু তে। রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে মৃত রেলকর্মীর নাম দেবীপ্রসাদ গাঙ্গুলী, সাতান্ন  বছর বয়স। মৃত রেলকর্মীর বাড়ি নলহাটিতে৷ 


রবিবার বীরভূমের রামপুরহাট থেকে একটি বিশেষ ট্রেন রেল কর্মীদের নিয়ে বর্ধমান যাচ্ছিল। বোলপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর অজয় সেতু বেরোবার সময় আচমকাই রেলকর্মী ট্রেন থেকে সরাসরি অজয় নদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবীপ্রসাদ গাঙ্গুলীর।



খবর পেয়ে বোলপুর স্টেশন থেকে রেল পুলিশ আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে রেলকর্মী দেবীপ্রসাদ গাঙ্গুলী অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে গেছে নাকি আত্মহত্যা করেছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারছেনা রেল দপ্তর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.