পশ্চিমবাংলায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেলো ৩০৩৫ জনে - The News Lion

পশ্চিমবাংলায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেলো ৩০৩৫ জনে




দি নিউজ লায়ন ;  পশ্চিমবাংলায়  একদিনে করোনা  আক্রান্তের সংখ্যা পৌঁছে গেলো ৩০৩৫ জনে।  গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে  ৬০ জনের৷ এই সংখ্যাটাও এই পর্যন্ত একদিনে সর্বোচ্চ৷
শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় পশ্চিমবাংলায় করোনায়  মৃত্যু হয়েছে ৬০ জনের৷ বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৫৬ জনে৷ বুধবার ছিল ৫৪ জনে৷ তবে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২,৩১৯ জনের৷ 
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,০৩৫ জন৷ বৃহস্পতিবার ছিল ২,৯৯৭ জন৷ তবে এই পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ৩৫৮ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বেড়ে হয়েছে ২৬ হাজার ৮৫০ জন৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.