বাংলার বুকে ঘনীভূত হয়েছে নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা - The News Lion

বাংলার বুকে ঘনীভূত হয়েছে নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা




দি নিউজ লায়ন ;   বাংলার বুকে  ঘনীভূত হয়েছে নিম্নচাপ। যার জেরে আগামী ৪৮ ঘন্টায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। 
আগামী কাল  শনিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে  ২ মেদিনীপুর, ঝাড়গ্রামে। শনিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়াতেও। পাশাপাশি রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব মেদিনীপুরেও। দঃ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নবচাপটি ঘনীভূত হওয়াতে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়র উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, আজ শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে। এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.