অতিরিক্ত জেলাশাসকের ঘরে ঢুকে অ্যাসিড হামলার চেষ্টা - The News Lion

অতিরিক্ত জেলাশাসকের ঘরে ঢুকে অ্যাসিড হামলার চেষ্টা




দি নিউজ লায়ন ;  মালদার অতিরিক্ত জেলাশাসকের ঘরে ঢুকে তাঁর উপরে অ্যাসিড হামলার চেষ্টার অভিযোগ উঠল এক মহিলা গ্রাম পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে।



অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) বিকাশ সাহা জানিয়েছেন, তাঁর চেম্বারে আচমকাই মিতা মুখার্জি নামের বাঙিটোলা গ্রাম পঞ্চায়েতের এক কর্মী  ঢুকে পড়েন।  ব্যাগে দুটি অ্যাসিডের বোতল ছিল। একটি বোতল থেকে তিনি অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টা করেন। কোনও ক্রমে রক্ষা পান অতিরিক্ত জেলাশাসক।




এ প্রসঙ্গে জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, পুরো বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তর থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। কি কারণে মহিলা এমন কাণ্ড ঘটানোর চেষ্টা করলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই মহিলার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া ছাড়াও পুলিশের কাছেও অভিযোগ জানানো হতে পারে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.