পশ্চিমবাংলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২,৯৯৭ জন - The News Lion

পশ্চিমবাংলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২,৯৯৭ জন




দি নিউজ লায়ন ; পশ্চিমবাংলায় গত ২৪ ঘন্টায় করোনা  আক্রান্ত ,৯৯৭ জন৷ মৃত্যু হয়েছে আরও ৫৬ জনের৷ সুস্থ হয়ে ওঠার হার ৭৩ শতাংশের বেশি৷ বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় একদিনে ফের বাড়ল মৃতের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৬ জনের৷ বুধবার সংখ্যাটা ছিল ৫৪ জনে৷ তবে এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২,২৫৯ জনের৷
পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘন্টায় আক্রান্ত ২,৯৯৭ জন৷ বুধবারের থেকে বেশি৷ সেদিন ছিল ২,৯৩৬ জন৷ মঙ্গলবার ছিল ২,৯৩১ জন৷ তবে এই পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যাটা ১ লক্ষ ৭ হাজার ৩২৩ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ২৬ হাজার ৪৪৭ জন৷ একদিনে বেড়েছে ৪৪৪ জন৷
২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৪৯৭ জন৷ বুধবার ছিল ২,৭২৫ জন৷ মঙ্গলবার ছিল ৩,০৬৭ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৭৮ হাজার ৬১৭ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হল ৭৩.২৫ শতাংশ৷ গত বুধবার ছিল ৭২.৯৬ জন৷ মঙ্গলবার ছিল ৭২.৩৯ শতাংশ৷ সোমবার ছিল ৭১.৪৩ শতাংশ৷ রবিবার ছিল ৭০.২৪ শতাংশ৷ অর্থাৎ বাংলায় প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে উঠার হার৷
বাংলায় প্রতিদিনই বাড়ছে করোনা টেস্টের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৩০ হাজারের বেশি৷ এই প্রথম ৩০ হাজার ছাড়াল টেস্টের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় বাংলায় টেস্ট হয়েছে ৩০ হাজার ৩২ টি৷ বুধবার ছিল ২৭ হাজার ৭১২ টি৷ মঙ্গলবার ছিল ২৭ হাজার ১৫ টি৷ সোমবার ছিল ২৬ হাজার ২৯৭ টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ১২ লক্ষ ১৬ হাজার ৯৫৫টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ১৩,৫২২ জন৷
যে ৫৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৬ জন৷ উত্তর ২৪ পরগনারও ১২ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়া ১২ জন৷ হুগলি ৩ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ পূর্ব মেদিনীপুর ৩ জন৷ নদিয়া ২ জন৷ মালদা ১ জন৷ উত্তর দিনাজপুর ১ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ দার্জিলিং ১ জন৷ আলিপুর দুয়ার ১ জন৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.