জঙ্গল থেকে ধরা পরল দার্জিলিংয়ের পলাতক কয়েদি - The News Lion

জঙ্গল থেকে ধরা পরল দার্জিলিংয়ের পলাতক কয়েদি




দি নিউজ লায়ন ;   ১১  দিনের মাথায় ধরা পড়ে গেল দার্জিলিংয়ের পলাতক কোভিড পজিটিভ কয়েদি। যদিও তাকে বাগে পেতে বিস্তর কাঠ-খড় পোড়াতে হলো পুলিশকে। রীতিমত হলিউডি স্টাইলে অরণ্যে স্নিফার ডগ,বিশাল বাহিনী নিয়ে, ড্রোন উড়িয়ে দিনের-পর-দিন তল্লাশি চালিয়ে অবশেষে ধরা গেল ৫৫ বছরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিকে।


দার্জিলিংয়ের ডিএসপি রাহুল পান্ডে জানিয়েছেন, তিন মাইলের কাছে গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে পলাতক কয়েদিকে ফের ধরা হয়েছে। কয়েকদিন আগে এই তিন মাইল এলাকাতেই শেষবার তাকে দেখতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তখনই পুলিশকে খবর দেয় তারা।


 সেই মতো বিশাল বাহিনী স্নিফার ডগ নিয়ে জঙ্গলে তল্লাশি শুরু করে পুলিশ।যদিও সেই কাজটি সহজ ছিল না। একে গভীর অরণ্য তার ওপর লাগাতার বৃষ্টিতে বারবার ধাক্কা খাচ্ছিল তল্লাশি অভিযান। একইসঙ্গে চিন্তা বাড়ছিল কয়েদিকে নিয়ে। কোভিড পজিটিভ হওয়ায় তার চিকিৎসার প্রয়োজন ছিল।




 শেষ পর্যন্ত বৃহস্পতিবার স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং স্থানীয়রা সম্মিলিতভাবে অভিযান চালিয়ে ফের  বাগে আনে তাকে। আপাতত তাকে ত্রিবেণী কোভিড হাসপাতালে  নিয়ে যাওয়া হয়েছে সেখানেই চিকিৎসা চলছে তার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.