রাজ্য পুলিশের থার্টিন ব্যাটেলিয়ানের চার পুলিশকর্মীকে ক্লোজ করল বীরভূম জেলা পুলিশ
দি নিউজ লায়ন ; রাজ্য পুলিশের থার্টিন ব্যাটেলিয়ানের চার পুলিশকর্মীকে ক্লোজ করল বীরভূম জেলা পুলিশ। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত এমনটাই জানিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং। পুলিশ সূত্রে জানা যাচ্ছে বেশ কয়েক মাস আগে বিশ্বভারতীর কেন্দ্রীয় ভবনে অবস্থিত বিশ্বভারতীর উপাচার্যের অফিসের নিরাপত্তার জন্য 4 জন পুলিশ কর্মী নিয়োগ করা হয় উপাচার্যের আবেদনের ভিত্তিতে।
কিন্তু গত দুমাস ধরে দেখা যাচ্ছে বিশ্বভারতীর উপাচার্য ব্যক্তিগত নিরাপত্তার জন্য পুলিশকর্মীদের কে ব্যবহার করছে। নিয়ম অনুযায়ী উপাচার্য সেটা করতে পারেন না। এমনকি গত দুদিন আগে বিশ্বভারতীর কর্মীদের নিয়ে উপাচার্যকে মিছিল করে মেলার মাঠটিকে প্রাচীর দেওয়ার ব্যবস্থা করতে যাওয়ার সময় দুজন পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন।
ভারতীয় সেনাবাহিনীর জাওয়ান শহীদ রাজেশ ওরাং এর বাড়িতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যখন দেখা করতে এসেছিলেন তখনো রাজ্য পুলিশের। বারবার এই ধরনের ঘটনা ঘটায় কড়া পদক্ষেপ নেয়া হয়েছে চার পুলিশ কর্মীর বিরুদ্ধে এমনটাই জানা যাচ্ছে বীরভূম জেলা পুলিশ সূত্রে।
কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। যদিও উচ্চপদস্থ এক পুলিশকর্মীর দাবি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ক্ষমতার অপব্যবহার করে চার পুলিশকর্মীকে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। উপাচার্যের এই মুর্খামির জন্য নিরীহ চার পুলিশকর্মীকে শাস্তির সম্মুখীন হতে হলো।

Post a Comment