ভরা কোটালের জলে বাঁধ উপছে জল ঢুকল গ্রামে
দি নিউজ লায়ন ; ভরা কোটালে নদীতে জল বেড়ে যাওয়ায় বাঁধ উপছে জল ঢুকল শ্যামপুরের গাদিয়াড়ায় এবং অনন্তপুরে গ্রামে জল ঢোকায় প্লাবিত হয়েছে রাস্তাঘাট,পুকুর থেকে চাষের জমি।স্থানীয় সূত্রে খবর এদিন সকালে শ্যামপুর ২ নং ব্লকের ডিহিমন্ডলঘাট ২ নং গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর ও আন্টিলাপাড়ার কাছে নদী বাঁধ উপছে হূহূ করে গ্রামে জল ঢুকতে শুরু করে।
নদীর জলে রাস্তাঘাট ডুবে যাওয়ার পাশাপাশি বাড়িতেও জল ঢুকতে শুরু করায় আতঙ্ক ছড়িয়ে মানুষের মধ্যে। এমনকি রাতে আবার গ্রামে জল ঢোকার আশঙ্কায় শঙ্কিত গ্রামের মানুষ। এদিকে গ্রামে জল ঢোকার খবর পাওয়ার পরেই সেচ দপ্তরের কর্তারা গ্রামে পৌছে নীচু জায়গায় বালির বস্তা ফেলার আশ্বাস দেন ।
অন্যদিকে এদিন সকালে গাদিয়াড়ার কাছেও খেঁজুরতলায় বাঁধ উপছে গ্রামে জল ঢোকে। পাশাপাশি এদিন উলুবেড়িয়া কালীবাড়ি পার্কের একাংশ, পূর্ব কালিনগর, ১১ফটক, উলুবেড়িয়া ট্রেজারি ব্যারাকেও জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়ে সকলে।

Post a Comment