করোনার মধ্যেই আমেরিকায় নতুন রোগের উৎপাত, আক্রান্ত হচ্ছেন শ'য়ে শ'য়ে মানুষ
দি নিউজ লায়ন ; করোনা ঠেকাতে হিমশিম খাচ্ছে আমেরিকা। এরই মধ্যে আমেরিকায় দেখা
গেল নতুন উৎপাত। বেশ কয়েকদিন আগে থেকেই আমেরিকায় শুরু হয়েছে নতুন একটি রোগের
প্রাদুর্ভাব। ইতিমধ্যেই ৩৪ টি রাজ্য এই রোগের কবলে পড়েছে। জানা গিয়েছে, এই রোগের পেছনে রয়েছে সালমোনেলা ব্যাকটিরিয়া।
আমেরিকায় এই রোগে আক্রান্ত হয়েছেন
৪০০-এর বেশি মানুষ। এই ঘটনার জন্য প্রাথমিক ভাবে থমসন ইন্টারন্যাশনাল নামে একটি
সংস্থার পেঁয়াজ সরবরাহকে দায়ী করা হচ্ছে।আমেরিকান স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই সে
দেশের জনগণকে পেঁয়াজ খাওয়া নিয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছে।
সালমোনেলা
সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত ডায়রিয়া, জ্বর, পেটে ব্যথার মতো সমস্যা হয়ে থাকে। এই লক্ষণগুলি
সংক্রামিত হওয়ার পর ৬ ঘন্টা থেকে ৬ দিন পর্যন্তও থাকতে পারে। তবে গড় হিসেবে দেখা
গেছে,
সাধারণত ৪ থেকে ৭ দিন এই রোগ থাকে। মূলত ৫
বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সী লোকেরাই এতে আরো বেশি অসুস্থ হয়ে যায়।

Post a Comment