অপরাধীদের দখলে চলে গিয়েছে গোটা রাজ্য, অভিযোগ দিলীপ ঘোষের - The News Lion

অপরাধীদের দখলে চলে গিয়েছে গোটা রাজ্য, অভিযোগ দিলীপ ঘোষের






 দি নিউজ লায়ন ; অপরাধীদের দখলে চলে গিয়েছে গোটা রাজ্য। আর পুলিস নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। সরাসরি তৃণমূল কংগ্রেসকে  এভাবেই আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 


তিনি বলেন,  পরিকল্পনা করে বিরোধীদের উপর হামলা চালানো হচ্ছে। রাজ্যে  শাসক দলের হিংসা উত্তরোত্তর বেড়েই চলেছে। গোটা রাজ্যটাই চলে গিয়েছে অপরাধীদের দখলে। সেকারণেই হিংসা বাড়ছে রাজ্যে। গতকাল রাত থেকে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে অর্জুনের গড় ভাটপাড়া, নৈহাটি। বিজেপির পার্টি অফিস দখলের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার আঁচ গিয়ে পড়েছে নৈহাটি, ভাটপাড়াতেও। 


বিজেপির বিরুদ্ধে পার্টি অফিসে বোমাবাজির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।নৈহাটিতে তৃণমূল কংগ্রেস নেতা সুবোধ অধিকারীকে লোহাচের বলে আক্রমণ করেেছন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি অভিযোগ করেছেন নিজের নিরাপত্তা বাড়ানোর জন্য বোমাবাজি করিয়ে বিজেপির নামে দোষ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা। 



অন্যদিকে,  অর্জুন সিং অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি করছে বাংলায়। পুলিস নিরব দর্শকের ভূমিকা নিয়েছে। তিনি অভিযোগ করেছেন রাজ্যে দুষ্কৃতিরা শাসন করছে। মমতা সরকার যাঁদের হাতে অস্ত্র তুলে দিয়েছে তাঁদের হাতেই একদিন মরবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.