বাঁকুড়ার তালডাংরায় ৫০০ পরিবার যোগ দিলেন তৃনমূলে - The News Lion

বাঁকুড়ার তালডাংরায় ৫০০ পরিবার যোগ দিলেন তৃনমূলে





দি নিউজ লায়ন ; প্রবীন কংগ্রেস নেতার হাত ধরে কংগ্রেস ছেড়ে বাঁকুড়ায় তৃনমুলে যোগ দিলেন প্রায় ৫০০ পরিবার। আজ তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তথা রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা।  ২০১১ সালে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস জোট প্রার্থী হয়েছিলেন  কংগ্রেস নেতা অরুণ পাঠক।



 এদিন মূলত তাঁর নেতৃত্বেই প্রায় ৫০০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে ।  দলীয় সূত্রে জানা গেছে সদ্য দলবদল করা অরুন পাঠক   দীর্ঘদিন কংগ্রেস রাজনীতির সাথে যুক্ত ছিলেন। একসময় কিষান কংগ্রেসের রাজ্যের গুরুত্বপূর্ণ  পদও সামলেছেন তিনি। পাশাপাশি সিমলাপাল ব্লক এ দীর্ঘদিন ধরে কংগ্রেসের নেতৃত্বও দিয়েছেন তিনি।



 সদ্য তৃনমূলে যোগ দিয়ে অরুন পাঠক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে এবং ২০২১ এ বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের সিমলাপাল ব্লকে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার লক্ষেই আমি তৃণমূলে যোগ দিলাম ।



 জেলা তৃণমূল সূত্রে জানা গেছে আগামী বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে বাঁকুড়া জেলাতেই বিভিন্ন দল থেকে  চল্লিশ হাজার কর্মী ও নেতা কে দলে যোগদান করানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের শাসক দল ৷


ইতিমধ্যেই  সিপিএম, বিজেপি ও কংগ্রেস থেকে চোদ্দ হাজার কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন । তৃনমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, তৃনমূল নেতৃত্বের দাবি এই জেলার অন্যান্য দলের অনেক বড় বড় নেতা  তৃণমূলে যোগদানের জন্য মুখিয়ে রয়েছে।  আগামী দিনে তারাও তৃণমূলের সংগঠনের কাজে যোগ দেবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.