রায়গঞ্জে রাম পুজোর নামে অস্ত্র নিয়ে উচ্ছ্বাস
দি নিউজ লায়ন ; বুধবার রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে প্রকাশ্য রাস্তায় তলোয়ার হাতে নামলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিজেপি নেতৃত্ব। লকডাউন ভেঙে অস্ত্র হাতে শুধু রাস্তায় নামাই নয় রীতিমতো তাণ্ডব নৃত্য চালালেন বিজেপি নেতারা। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ জেলার সমস্ত বিজেপি নেতারা তলোয়ার গদা হাতে রাস্তায় নামেন বলে অভিযোগ।
রায়গঞ্জ শহরের এম জি রোডে বিজেপি পার্টি অফিসের সামনে রীতিমত যজ্ঞের আয়োজন করা হয় লোকজনের সমস্ত বিধি ভাঙ্গা হয়। পুলিশ সূত্রে খবর গোটা বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রায়গঞ্জের পাশাপাশি এদিন মালদাতে লকডাউন অমান্য করে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ কর্মীরা রাস্তায় শোভাযাত্রা বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এই নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মী জখম হন। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় 5 জনকে পুলিশ আটক করেছে।

Post a Comment