মোদিকে ধন্যবাদ জানালেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি - The News Lion

মোদিকে ধন্যবাদ জানালেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি



বুধবার সুপ্রিমকোর্টকে  সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের কথা জানিয়ে দিয়েছে কেন্দ্র। সুশান্তের মৃত্যুর পরে তদন্তভার মুম্বই পুলিশের হাতেই। কিন্তু সুবিচারের দাবিতে নেট দুনিয়া সরব হন সুশান্তের অনুরাগী সহ বহু নেটিজেনরা।  সিবিআই তদন্তের দাবি তে ফেসবুকে তৈরি হয় বেশ কয়েকটি গ্রুপ।



অবশেষে সেই সমস্ত দাবিতেই শিলমোহর বসল। মঙ্গলবার কেন্দ্রের কাছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আবেদন করেছিলেন, এই তদন্ত সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক। সেই আবেদনে র পরেই সুশান্ত মামলাটি তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। সুপ্রিম কোর্টকে এমনই জানালো কেন্দ্র।  তুষার মেহতা জানিয়েছেন বিহার সরকার আবেদন করার পর তা কেন্দ্র গ্রহণ করে এবং এই তদন্তটি যাতে সিবিআই এর দ্বারাই হয় সেই ব্যবস্থা নেয়। উচ্চপদস্থ আইনজীবী মুকুল রোহাতগি জানিয়েছেন এই সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। 

আর শুধু তারাই নয় এর জন্য কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি।  সিবিআই এর হাতে তদন্ত ভার, এই খবর প্রকাশ্যে আসার পরেই সুশান্তের দিদি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। সুশান্তের প্রাক্তন বান্ধবী তথা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেও একটি টুইট করে লেখেন, “যেই মুহুর্তের জন্য আমরা অপেক্ষা করেছিলাম অবশেষে সেটির আগমন হয়েছে।”



 নেটিজেনরাও কেন্দ্রের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়ে নেটদুনিয়ায় প্রশংসা করেছেন। অনেকেই মনে করছেন এবারে নিশ্চয়ই সুশান্ত এর পরিবার সুবিচার পাবেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.