মালদায় উদ্ধার নীলগাই
দি নিউজ লায়ন ; লকডাউনে সরগরম মালদার ইংরেজবাজার। বেশ কিছুদিন ধরে এলাকায় সবজি ফসলের জমি নষ্ট করছিল একটি নীলগাই। অবশেষে লকডাউনের সকালে ধরা পড়লো সেই নীলগাইটি। বুধবার সকালে জাল বিছিয়ে ওই নীলগাইটিকে ধরার ব্যবস্থা করা হয়। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মানিকপুর গ্রামে।
এই ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় রাজ্য বনবিভাগের মালদা রেঞ্জের অফিসার, কর্মীরা। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর ওই নীলগাই টিকে অবশেষে নিজেদের নিয়ন্ত্রনে আনে বনদপ্তরের কর্মীরা। ওই নীলগাইটিকে আপাতত প্রাথমিক চিকিৎসার পর আদিনা ডিয়ার ফরেস্টে রাখার কথা জানিয়েছে বনদপ্তর।
বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষার মরশুমে বিভিন্ন নদীর জল বেড়েছে। অন্য কোথাও বন্যার কারণেই হয়তো নদীপথে নীলগাইটি ভেসে মালদায় চলে এসেছে। কারণ , এই ধরনের প্রাণী মালদার কোন জঙ্গলে বসবাস রয়েছে বলে আমাদের জানা নেই। আদিনা ডিয়ার ফাস্ট ফরেস্টে ওই নীলগাইটিকে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

Post a Comment