একসঙ্গে ১৬ জন করোনার সাথে যুদ্ধ করে জয়ী হয়ে ফিরলেন
দি নিউজ লায়ন ; একসঙ্গে ১৬ জন করোনার সাথে যুদ্ধ করে জয়ি হয়ে শনিবারেই কোভিড হাসপাতাল থেকে পরিবারের সাথে বাড়ি ফিরেছেন।এদের মধ্যে অধিকাংশের বয়স আবার ৬০ থেকে ৮০ র মধ্যে।করোনা যোদ্ধাদের সুস্থ্য হয়ে বাড়ি ফেরার মুহূর্তটা সেলিব্রেট করতে এগিয়ে এসেছেন বারাসত হাসপাতাল কতৃপক্ষ।
এদিনই তাদের হাতে ফুল এবং মিষ্টি তুলে দিয়ে তাদের অভিনন্দনও জানানো হয়েছে।আক্রান্ত হওয়ার পর তাদের চোখেমুখে ছিল মৃত্যুর ভয়।কিন্তু সুস্থ্য হয়ে বাড়ির ফেরার সময় তাদের চোখেই আনন্দাশ্রু।জেলায় করোনা পজেটিভিটি এবং মৃত্যুর হার নিয়ে প্রশাসনিক বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।প্রশাসনের কর্তাদের কাছে এই নিয়ে প্রশ্নও করেছিলেন।
কিন্তু এদিন বারাসতের একটি কোভিড হাসপাতাল থেকে একসাথে ১৬ জন রোগী করোনা জয় করে তাদের বাড়ি ফেরাটা নিঃসন্দেহে জেলা প্রশাসন এবং জেলার স্বাস্থ্য দপ্তরের পক্ষে ভালো বিজ্ঞাপন বলেই মনে করছেন কর্তারা।

Post a Comment