আগামী বছর মধ্যে বাজারের আসছে ‘হাওয়া গাড়ি’ - The News Lion

আগামী বছর মধ্যে বাজারের আসছে ‘হাওয়া গাড়ি’



আজকাল অনেকেই জ্বালানি ফিসেবে বেছে নিচ্ছে অন্য শক্তিকে।  বিশেষ করে বিশ্বের বড়বড় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি ব্যাটারিচালিত শক্তির ব্যবহারের দিকে ঝুকছে! কিন্তু এবার একধাপ এগিয়ে বাজারে আসতে চলেছে ‘হাওয়া গাড়ি’ অর্থাৎ ‘হাইড্রোজেন কার’!



বিশেষজ্ঞরা বলছেন, কালে এই হাইড্রোজেন খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যাবে৷ এখনই ‘তেল’ ভরা যায়, তবে গাড়িটি কিনতে পাওয়া যাবে আগামী বছর থেকে৷ দাম পড়বে ৬০ হাজার ইউরো – একটা সাধারণ গাড়ির দামের প্রায় দ্বিগুণ৷



‘টোটাল’ তেলের কোম্পানির মানুয়েল ফুক্স বলেন, ‘‘হাইড্রোজেন কার, অর্থাৎ হাইড্রোজেনে চলে এমন গাড়ি ইতিমধ্যে অফিস কার হিসেবে ব্যবহার করা চলে।  কেননা তার জ্বালানি নেওয়ার সময় যেমন কম, তেমনই একবার ট্যাংক ভরলে বহুদূর যাওয়া যায়৷ এই গাড়ির একজস্টে কোনও ধোঁয়া নেই, শুধু ফোঁটা ফোঁটা জল ঝরে৷ গাড়ির প্রায় কোনও আওয়াজ নেই৷ একবার ট্যাংক ভরলে চারশো কিলোমিটার যেতে পারে৷  হাইড্রোজেন খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে পিছনে ফেলে দিতে পারে৷




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.