হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন অমিত শাহ - The News Lion

হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন অমিত শাহ



শনিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।   কিছুক্ষণের মধ্যেই তাঁকে দিল্লির এইমস থেকে ছেড়ে দেওয়া হবে। সুস্থ হয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।



শনিবার এইমস-এর তরফে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে।২ আগস্ট অমিত শাহের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।  তড়িঘড়ি গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।



একটানা কয়েকদিনের চিকিৎসার পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাড়ি ফিরে নিজেই টুইটে তাঁর করোনামুক্ত হওয়ার কথা জানান। কিন্তু তারই কয়েকদিন পর ফের অসুস্থ হয়ে পড়েন অমিত শাহ।  ১৮ অগাস্ট ফের তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল।



               

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.