ইটের আঘাতে মৃত্যু মহিলার - The News Lion

ইটের আঘাতে মৃত্যু মহিলার




দি নিউজ লায়ন ;   ইটের আঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত বড়বৈনান এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম চায়না সামন্ত (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়,  গ্রামেই এক প্রতিবেশীর বাড়িতে ব্রাহ্মণ ভোজনের জন্য চাল দিতে গিয়েছিলেন ওই মহিলা।



 সেই সময় বুদ্ধদেব চক্রবর্তী নামে এক ব্যাক্তির ছোড়া ইঁটের আঘাতে  ওই মহিলা গুরুত্বর জখম হয়। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় চায়না সামন্ত নামে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষনা করেন। স্থানীয় সূত্রে জানা যায় বুদ্ধদেব চক্রবর্তী নামে ওই ব্যাক্তি মানসিক ভাবে অসুস্থ।




বুদ্ধদেব চক্রবর্তীর বিরুদ্ধে মৃতার পরিবারের তরফ থেকে মাধবডিহি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। তাছাড়া গ্রামবাসীদের তরফ থেকেও ওই ব্যাক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। ইতিমধ্যেই মাধবডিহি থানার পুলিশ অভিযুক্ত বুদ্ধদেবকে আটক করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.