বারুইপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য - The News Lion

বারুইপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য




দি নিউজ লায়ন ;   ভরদুপুরে বারুইপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ,  ব্যাংকে টাকা জমা করতে দেওয়ার পথে মোটরবাইকে দুই বাইক আরোহী এক ব্যক্তির পিছু ধাওয়া করে তাকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে ব্যাগভর্তি ৯৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দিল।



ঘটনাটি ঘটে বারুইপুরের ৩ নম্বর  ওয়ার্ড উকিলপাড়ার কাছে। বারুইপুর থানায় ওই ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ  সুত্রে খবর,বারুইপুরের হিম চির বাসিন্দা ইসারফ গাজী বারুইপুরের মদারাট বটতলায়   এক পোল্ট্রি ফার্মে কাজ করেন।



এদিন ওই পোল্ট্রি ফার্ম থেকেই প্রতিদিনকার মত  টাকা নিয়ে তিনি বাইকে করে গোলপুকুর সংলগ্ন আই সি আই ব্যাংক এ জমা করতে আসছিলেন। পিছু ধাওয়া করে বাইকে করে এসে দুই দুষ্কৃতী তার বাইকের সামনে এসে দাঁড়ায়। গলার কাছে ধারালো অস্ত্র দেখিয়ে ব্যাগ থেকে টাকা নিয়ে চোখের নিমিষে পালিয়ে যায়। ওই পোল্ট্রি ফার্মের মালিক জানিয়েছেন ইসারফ গাজী পোল্ট্রি ফার্মে একাউন্টের কাজ করেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বারুইপুরে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.