কিরীটেশ্বরী মন্দিরে মায়ের নিশিপুজোয় ভক্ত সমাগমে নিষেধাজ্ঞা - The News Lion

কিরীটেশ্বরী মন্দিরে মায়ের নিশিপুজোয় ভক্ত সমাগমে নিষেধাজ্ঞা




দি নিউজ লায়ন ;   বৃহত্তর স্বার্থে গোষ্ঠী সংক্রমণ এড়ানোর জন্য জেলার ঐতিহ্যবাহী ৫১ পিঠের  অন্যতম কিরীটেশ্বরী মন্দিরে  নিশিপুজোয় আগামী মঙ্গলবার অমাবস্যার রাতে পূণ্যার্থীদের সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হলো মন্দির কমিটির পক্ষ থেকে।



সেইমতো সোমবার  এলাকায় প্রশাসনের পক্ষ থেকে প্রচার অভিযান চালানো হয়।মূলত প্রতিবছর দূর-দূরান্ত থেকে কাতারে কাতারে ভক্ত দের সমাগম ঘটে এই কৌশিকী অমাবস্যার রাতে নবগ্রামের কিরীটেশ্বরী মন্দিরে। এই প্রথম তাকে ছেদ পড়তে চলেছে।



এই ব্যাপারে মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ ভট্টাচার্য বলেন, কৌশিকী অমাবস্যার দিন সকাল থেকে জেলা ও জেলার বাইরে থেকে পূণ্যার্থীদের সমাগম হয়। সারাদিন ধরে সকলে পুজো ও অঞ্জলি দেন। নিশিপুজো দেখার জন্য রাতে হাজারের বেশি  সমাগম হয়।



 কিন্তু এবছর করোনা আবহে মন্দিরে মায়ের নিত্যপুজো হলেও সাড়ে চার মাস ধরে মন্দিরে ভক্ত সমাগমে বিধিনিষেধ রয়েছে। পুণ্যার্থীরা সামাজিক দূরত্বের বিধি মেনে মায়ের পুজো দিচ্ছেন। মঙ্গলবার কৌশিকী অমাবস্যার রাতে মন্দিরে সমাগম না হওয়ায় জন্য পুণ্যার্থীদের সবিনয়ে নিষেধ করা হয়েছে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.