টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, কালিম্পংয়ে জলে ভেসে গেল শিশু - The News Lion

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, কালিম্পংয়ে জলে ভেসে গেল শিশু



দি নিউজ লায়ন ;  একটানা বৃষ্টিতে  বিপর্যস্ত পাহাড়ের একাংশ। বুধবার বিকেল থেকে টানা বর্ষণে ধ্স নেমেছে দার্জিলিং, কালিম্পং এর একাংশে। প্রবল বৃষ্টিতে জলে ভেসে গিয়ে নিখোঁজ এক শিশু। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় পাহাড়ে।


এক টানা বৃষ্টিতে কালিম্পংয়ে বিস্তীর্ণ এলাকা জলে ডুবে যায়। পাহাড়ি ঝর্ণার জল বেড়ে যাওয়ায় দেখা দেয় বিপত্তি। বিকেল পাঁচটা নাগাদ মোহাম্মদ আল্লারাখা নামে এক শিশু জলের তোড়ে ভেসে যায় বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অন্য দিকে সিকিম -কালিম্পং- শিলিগুড়ি ১০ নম্বর জাতীয় সড়কের ২৯  মাইলের কাছে ধস নামে বলে জানা গিয়েছে।


এছাড়া কালিম্পং এর অন্তত তিনটি গ্রাম জলের তলায় রয়েছে। ৭০  টি পরিবার কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দার্জিলিঙে বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়ে বিপত্তি দেখা দিয়েছে। যদিও প্রশাসনিক তরফে পরিস্থিতি মোকাবিলা চেষ্টা করা হচ্ছে। এরইমধ্যে আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর।


আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কাল শুক্রবার থেকে পাহাড়ে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।অন্তত 48 ঘন্টা প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পং, কার্শিয়াংয়ের একাংশে। ফলে চলতি সপ্তাহে পরিস্থিতি আরো ঘোরালো হতে পারে বলে আশঙ্কা করছেন  প্রশাসনিক আধিকারিকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.