পেঁপে গাছ কাটা নিয়ে বিবাদ, জগৎবল্লভপুরে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন - The News Lion

পেঁপে গাছ কাটা নিয়ে বিবাদ, জগৎবল্লভপুরে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন




দি নিউজ লায়ন ;   পারিবারিক জমি বিবাদে অধীর রায় (৪২) নামে এক ব‍্যক্তিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তার খুড়তুতো ভাইদের বিরুদ্ধে। জানা গেছে জগৎবল্লভপুরের ভূপতিপুরে একটি পারিবারিক জমি নিয়ে দুটি পরিবারের বিবাদ দীর্ঘদিনের। বুধবার দুপুরে সেই বির্তকিত জমিতে থাকা একটি পেঁপে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে।


বুধবার দুপুরে সুরজিৎ রায় পেঁপে গাছ কাটার সময় তার খুড়তুতো ভাই প্রতাপ, রাজু, প্রকাশ, সুভাষের সঙ্গে তার বচসা বাধে। অভিযোক বচসা চলাকালীন প্রতাপ ও তার ভাইরা হাসুয়া দিয়ে সুরজিৎ কে কোপাতে থাকে। এদিকে দাদাকে বাঁচাতে ভাই অধীর ছুটে আসলে অভিযুক্তরা তাকেও হাসুয়া দিয়ে কোপানোর পাশাপাশি উইকেট বাঁশ দিয়ে মারতে থাকে।



পরে রক্তাক্ত অবস্থায় দুজনে মাটিতে পড়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার পর প্রতিবেশীরা আহত দুজনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার ভোরে অধীরের মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.