বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন মুর্শিদাবাদের হুমায়ুন
দি নিউজ লায়ন ; তৃণমূল ছেড়ে ভুল করেছিলাম। ভুল শোধরাতে আবার ঘরে ফিরে এলাম- বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে মন্তব্য মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের। বৃহস্পতিবার তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলার তৃণমূল নেতা সৌমিক হোসেন। তৃণমূলে যোগদান এর পর বিজেপির প্রতি ক্ষোভ উগরে দেন হুমায়ুন।
তিনি বলেন , 'বিজেপিতে থেকে মানুষের জন্য কোনোভাবেই কাজ করতে পারছিলাম না। যে কোন কাজ করতে গেলে বিজেপির দলীয় নেতাদের বাধার সম্মুখীন হতে হচ্ছিল। সর্বক্ষেত্রে ধর্ম নিয়ে রাজনীতি একদম পছন্দ হচ্ছিল না। তাই মানুষের জন্য কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হলাম।'
সৌমিক হোসেন বলেন, বিজেপিতে মানুষের জন্য কাজ করতে না পারার জন্য ওর দমবন্ধ হয়ে আসছিল। আজ দশ হাজার বিজেপি কর্মী সমর্থক নিয়ে তৃণমূলে যোগদান করলেন।

Post a Comment