ভয়ঙ্কর ঝড় ধেয়ে আসছে বাণিজ্যনগরীতে
দি নিউজ লায়ন ; ভয়ঙ্কর ঝড় ধেয়ে আসছে বাণিজ্যনগরী মুম্বইয়ের দিকে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, ঘণ্টায় ১০৭ কিলোমিটার বেগে চলবে এই ঝড়। ২ থেকে ৩ ঘণ্টা ধরে মুম্বইয়ের উপর তাণ্ডব চালাবে এই ঝোড়ো হাওয়া। ওই সময় বাসিন্দাদের ঘর থেকে না বেরোনোর সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে
সমুদ্রও। কোলাবায় বিকেল
থেকেই ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। গতকাল থেকেই প্রবল বর্ষণ চলছে
মুম্বইয়ে। ট্রেন লাইনে জল দাঁড়িয়ে গিয়েছে। ছত্রপতি শিবাজী টার্মিনাল থেকে শুরু
করে একাধিক জায়গায় জল জমে গিয়েছে।

Post a Comment