গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় সর্বোচ্চ মৃত ৬১ জন - The News Lion

গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় সর্বোচ্চ মৃত ৬১ জন




দি নিউজ লায়ন ; করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবাংলায়  আক্রান্ত হয়েছেন প্রায় ,৮১৬  জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৬১ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩,৮০০ জন। 



রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২২,৯৯২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫৮,৯৬২জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৭৮ জন।গত ২৪ ঘণ্টায় রাজ্যে রেকর্ড মৃত্যু। মারা গিয়েছেন ৬১ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৪৬ জনের। রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে চলায় উদ্বেগ বেড়েছে। 



গত ২৪ ঘন্টায় ২৪,০৪৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৯,৭৮,৯৮০ জনের।করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আজ গোটা রাজ্যে লকডাউন পালন করা হয়েছে। শুধু শহর কলকাতায় নয়, করোনা সংক্রমণ বাড়ছে জেলা গুলিতেও। শুধুমাত্র উত্তর ২৪ পরগনাতেই করোনা আক্রান্তের সংখ্যা ১৮,০০০ ছাড়িয়েছে। কলকাতায় আক্রান্ত ২৫,০০০-রও বেশি। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়য়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.