বাংলাতেও হবে রাম রাজ্য, বললেন রাহুল সিনহা
দি নিউজ লায়ন ; বাংলাতেও হবে রাম রাজ্য। অযোধ্যায় রাম
মন্দিরের শিলান্যাসে মমতা সরকারেকে উৎখাতের ডাক দিলেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহ। তিনি
বলেছেন আগামী ৭-৮ মাসের মধ্যে পশ্চিমবঙ্গেও হবে রাম রাজ্য। এদিন নিজের বাড়িতে
রামের পুজো করেন তিনি।
বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন আগামী ৭-৮ মাসের মধ্যে বাংলায় রাম
রাজ্য স্থাপন হবে। এখন শুরু সময়ের অপেক্ষা। একুশের বিধানসভা ভোটে বদলের ডাক আগেই
দিয়েছে বিজেপি। সেই ডাকেই সুর চড়ালেন রাহুল।
অযোধ্যায় রাম মন্দির স্থাপনের শিলান্যাসে উপস্থিত থাকতে পারেননি নিজে।
কিন্তু তার উদযাপন করতে ভোলেনি রাহুল সিনহা। নিজের বাড়িতে সেই মাহেন্দ্রক্ষণে
রামের পুজো এবং আরতি করেন তিনি।

Post a Comment