স্কুলের শিক্ষিকার রহস্যমৃত্যু
দি নিউজ লায়ন ; দক্ষিন ২৪ পরগনার বারুইপুরের বলরামপুরে এক বেসরকারি স্কুল শিক্ষিকার শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী মিদ্যে(৩৩)। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে বারুইপুরের ২ নম্বর ওয়ার্ড সুবুদ্ধিপুর বেলতলায়। অভিযোগ,তাঁকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ স্বামী আশিস চক্রবর্তী কে গ্রেপ্তার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দেড় বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল সুবুদ্ধিপুর বেলতলার বাসিন্দা প্রিয়াঙ্কা ও আশিসের। আশিস বেসরকারি সংস্থায় কাজ করতো।
প্রিয়াঙ্কার ভাই অর্ণব মিদ্যের অভিযোগ,বিয়ের পর থেকেই নানা কারনে অশান্তি হত। সাত-আট মাস আগে বোন জানতে পারে আশিসের এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। এর প্রতিবাদ করে বোন। তারপর থেকেই বোনের উপর শারীরিক ও মানসিক অত্যাচার বেড়ে গিয়েছিল। শুক্রবার রাতে বোন কে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

Post a Comment